
‘সৎসঙ্গের প্রাণপুরুষ, ইষ্ট আচার্য্য গুরুপুরুষোত্তম’ এই স্লোগানে শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের ১৩৫তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণে কুষ্টিয়ায় মহোৎসব ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় বারখাদার সার্বজনীন মন্দির অঙ্গনে ধর্মালোচনা শুরু হয়। কুষ্টিয়া শহরতলীর বারখাদায় সৎসঙ্গ যুব কিশোর পরিষদ এর আয়োজনে ধর্মালোচনা, সদগ্রস্থ পাঠ, প্রার্থনা ও বিশেষ সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে এই মহোৎসব পালিত হয়।
অসিত কুমার বিশ্বাস (হিতু)’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কিংশুক মন্ডল, রাম প্রসাদ দাস, বিধান চন্দ্র বিশ্বাস, মোহিত কুমার বিশ্বাস, অখিল কুমার শর্মাসহ ঋত্বিকবৃন্দরা। পরে সমবেত প্রার্থনা, সদগ্রস্থ পাঠ মাতৃবন্দনা অনুষ্ঠিত হয়।
বিশেষ সঙ্গীতানুষ্ঠানে বিশিষ্ট বাউল শিল্পী রথীন মিত্র সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে আনন্দ বাজারে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই মহোৎসব শেষ হয়।




