
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ইকবাল হোসেন (৫২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিতে সৈকতের সুগন্ধা পয়েন্ট এই ঘটনা ঘটে।
মৃত ইকবাল হোসেনের বাড়ি গাজীপুর জেলার টঙ্গীতে।
পরিবারের বরাত দিয়ে সি সেইফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গণি জানান, ওই পর্যটক তার পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। সকালে সবাইকে নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে পানিতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। লাইফ গার্ডের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।




