
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছড়া খালে গোসল করতে নেমে ঝুনুবালা শীল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা নাপিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঝুনুবালা ওই গ্রামের প্রফুল্ল শীলের স্ত্রী ও চার সন্তানে জননী।
নিহতের নিকটাত্মীয় স্বপন কুমার শীল পরিবারের বরাত দিয়ে বলেন, সকালে ঝুনুবালা বাড়ির পাশে ছড়া খালে গোসল করতে যান। এ সময় পানিতে ডুব দিলে তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূর মোহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




