
নীলফামারীর সৈয়দপুরে একটি পারটেক্স হার্ডবোর্ড কারখানায় আগুন লেগেছে। জেলার বিসিক শিল্প নগরীতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিল্প নগরীর পারটেক্স হার্ডবোর্ড কারখানায় আনুমানিক সাড়ে ৯টার দিকে আগুন লাগে। এখনও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তদন্ত সাপেক্ষে পরে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ বলা যাবে।




