
নীলফামারীর সৈয়দপুরে একটি পারটেক্স হার্ডবোর্ড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। জেলার বিসিক শিল্প নগরীতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে রাত সাড়ে ৯টার দিকে কারখানটিতে আগুন লাগে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কারখানার মালিক আমিনুল ইসলাম বলেন, কারাখানায় ৫টি ইউনিট রয়েছে। এর মধ্যে রাত ৮টার দিকে এ ইউনিটের শ্রমিকরা কাজ বন্ধ করে চলে যান। এ সময় আমি ও অন্য ইউনিটের শ্রমকিরা হঠাৎ করে আগুন জ্বলতে দেখি।
জানতে চাইলে সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার খুরশীদ আলম বলেন, শিল্প নগরীর পারটেক্স হার্ডবোর্ড কারখানায় আনুমানিক সাড়ে ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে পরে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ বলা যাবে।




