
রাজধানীর খিলক্ষেত এলাকার সিটি ডেন্টাল স্কুল অ্যান্ড কলেজ হোস্টেলের নবম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
এর আগে সন্ধ্যায় নিকুঞ্জে কলেজে এই আগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আরও দুটি ইউনিট যুক্ত হয়। সবশেষ রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তদন্তের পর ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।




