
চাঁপাইনবাবগঞ্জ সদরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুরুল হোদা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নে পদ্মা নদীর শাখা ২৬ রশিয়া বিলে এ ঘটনা ঘটে।
দুরুল হোদা ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আবদুল মজিদের ছেলে।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, বিলে মাছ ধরার সময় অসুস্থ হয়ে পানিতে ডুবে যান দুরুল হোদা। তিনি মৃগী রোগী ছিলেন। পরে সেখানে থাকা লোকজন বিল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।




