
বগুড়ায় চুরি করতে গিয়ে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক চোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম (৪৫) ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শকআব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিকারপুর উত্তরপাড়া গ্রামের হামিদ আলীর পাঁচতলা নির্মাণাধীন বাড়িতে থাকা লোহার রড চুরি করতে যান রাশেদুল ইসলাম। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করলে রাশেদুল ভয়ে চতুর্থ তলায় উঠেন। সেখানে গিয়ে পা ফসকে তিনি নিচে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। পরিবারের অভিযোগের সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




