
রাজধানীর কদমতলীতে শ্রী অপু চন্দ্র দাস (১৭) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল কদমতলীর পূর্ব জুরাইন ঋষিপড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপু তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। তার বাবা শ্রী উত্তম চন্দ্র দাস।
নিহতের চাচাতো ভাই শ্রী সাগর চন্দ্র দাস বলেন, অপু বিকেলে নিজের রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিল। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আত্মহত্যার কারণ জানতে পারিনি। মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে।




