
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন মো. সরোয়ার হোসেন। তাকে সাবেক প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের স্থলাভিষিক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে দায়িত্ব পেয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলের সহযোগিতা কামনা করেন সরোয়ার হোসেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসা মো. সারোয়ার হোসেন কর্মজীবনে একজন দক্ষ, মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে অধিদপ্তরে অত্যন্ত সুপরিচিত।




