
স্বাস্থ্যকর পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে সাইকেল র্যালি করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানী ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে এ র্যালি শুরু হয়।
আয়োজকদের দাবি, নাগরিকদের স্বাস্থ্য রক্ষা, জ্বালানি সাশ্রয়, যানজট রোধে এবং শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে র্যালির আয়োজন করা। সব বয়সী নাগরিকদের মধ্যে শরীরচর্চা ও শারীরিক সৌন্দর্য ও সুস্থ জীবনযাপনের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
ফিট বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট এবং রয়েল ফিটনেস স্টুডিও এ র্যালির আয়োজন করে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিবেশবিদ মো. মাহফুজুর রহমান, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, মডেল ইমরান খানসহ নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাহার কনা র্যালিতে অংশ নেয়।




