ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকটে বানভাসিরা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৭, ০৬:৩০ পিএম

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি অনেক অঞ্চলে উন্নতি হয়েছে। তবে এসব বানভাসি এলাকার মানুষ এখন বিশুদ্ধ পানি আর খাবারের তীব্র সংকট ভুগছে। আবার এরইমধ্যে নতুন নতুন অঞ্চলও প্লাবিত হচ্ছে। ফলে এসব এলাকার দুর্ভোগ এখন আরো চরমে।

আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো বিভিন্ন সচিত্র প্রতিবেদনে বন্যা কবলিত এসব অঞ্চলের মানুষের অবস্থা তুলে ধরা হয়েছে।

নীলফামারী

নীলফামারীর ডিমলা ও জলঢাকায় তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যার্তদের দুর্ভোগ বেড়েই চলেছে। ২ লাখেরও বেশি মানুষ এখন বিশুদ্ধ পানি আর খাদ্য সংকটে রয়েছেন। ভেঙে পড়েছে স্বাস্থ্য সেবাও। ডিমলায় পূর্ব ছাতনাই ইউনিয়নের বন্যায় তিস্তা পাড়ের ৩০১টি পরিবারের বসতভিটা বিলীন হলেও মাত্র ৮০টি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

নীলফামারী জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে, সরকারিভাবে জেলায় ১৯৬ মেট্রিক টন চাল, ৯ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

রংপুর

রংপুরে তিস্তা, ঘাগট, যমুনেশ্বরীসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর ও বদরগঞ্জের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দেড় লাখের বেশি মানুষ। গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের রাজবল্লভ, ছালাপাক ও রমাকান্ত এলাকায় এখনো প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি। এসব এলাকায় যাবার একমাত্র পথ হলো নৌকা। উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে বুধবার সকালের দিকে শুকনো খাবার পৌঁছানো হয়েছে।

গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলার ৪২টি ইউনিয়ন এবং গোবিন্দগঞ্জ পৌরসভা বন্যা কবলিত হয়ে পড়েছে। জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, ২ লাখ ৮৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ৯০টি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। বন্যার্তদের জন্য এ পর্যন্ত ৫শ’ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ১৫০ মেট্রিক টন চাল এবং সাড়ে ৩ লাখ টাকা বন্যা দুর্গত এলাকায় বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ৯ উপজেলার ৬২টি ইউনিয়নের ৮২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ১ লাখ ১৭ হাজার পরিবারের ৪ লাখের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৪ জনের। নদী ভাঙনে বিলীন হয়েছে ২ হাজার ৬৯৪টি বাড়ি। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র, উঁচু রাস্তা ও বাঁধে আশ্রিত লোকসংখ্যা ১ লাখ ১৭০ জন। বন্যার্তদের জন্য সাড়ে ১৭ লাখ ৫ হাজার টাকা, ৬৫১ মেট্রিক টন চাল ও ২ হাজার শুকনো খাবার প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।

নেত্রকোনা

নেত্রকোনার ১০ উপজেলার ৮৬টি ইউনিয়নের ৫০টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। জেলার দুর্গাপুর, কলমাকান্দা, বারহাট্টা, পূর্বধলা, সদর উপজেলার ৩০টি ইউনিয়নের ৩১ হাজার ৫৮৮টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা দ্বিগুণেরও বেশি। নেত্রকোনায় বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট চলছে। বন্যা কবলিত ৯টি উপজেলার মধ্যে মাত্র ৩ উপজেলায় ত্রাণ পৌঁছেছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

জামালপুর

জামালপুরে যমুনার পানি সামান্য কমতে শুরু করেছে। তবে ভাটি অঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। জেলা সদরসহ সাতটি উপজেলায় প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ৮৭৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এছাড়া বন্যায় তলিয়ে গেছে প্রায় ৩৩ হাজার হেক্টর ফসলি জমি।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে পানি নামতে শুরু করেছে। তবে এখনো ঘরে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জেলার ৫টি উপজেলায় ৪০টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার্তদের সহায়তায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে এরইমধ্যে ৫ লাখ টাকা, ২২০ মেট্রিক টন চাল এবং ১ হাজার প্যাকেট (চিড়া, গুড়, মুড়ি, বিস্কুট) শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যার্তদের পুনর্বাসনের জন্য ২০ লাখ টাকা এবং ২শ’ মেট্রিক টন চাল বরাদ্দ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের ৫ উপজেলার ৩ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। কেউবা নৌকায় কেউবা ঘরের চালে কেউবা চৌকি উঁচু করে রান্নাবান্না করে মানবেতর জীবনযাপন করছেন। টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দেখা দিয়েছে হাত-পায়ে ঘা। আর চরাঞ্চলগুলো একেবারে তলিয়ে যাওয়ায় উঁচু জায়গার অভাবে অনেকে ঘরে চালে বা নৌকায় আশ্রয় নিয়েছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে চাল ও নগদ টাকা বিতরণ করা হলেও চরাঞ্চলে এখনো অনেক জায়গায় তা পৌঁছেনি।

দিনাজপুর

দিনাজপুর জেলার ৫ লাখের বেশি মানুষ ৩৮৪টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এদিকে বন্যার পানি কমতে শুরু করলেও বেড়েছে খাদ্য সংকট ও রোগ-বালাই। বন্যার্তদের মাঝে দিনাজপুর জেলা প্রশাসন এরইমধ্যে ১১ লাখ টাকা, ২৭৫ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার (চিড়া, গুড়, মুড়ি ও বিস্কুট) বিতরণ করেছে। আরো ৫০ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। প্রশাসনের ১২৫টি স্বাস্থ্য ক্যাম্পের পাশাপাশি চিকিৎসা দিচ্ছেন সেনা ও বিজিবির সদস্যরাও।

সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, জেলার বন্যাকবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ হিসেবে ২২৩ মেট্রিক টন চাল, ৩ লাখ ৯০ হাজার টাকা এবং ২ হাজার প্যাকেট শুকনা খাবারের বরাদ্দ পাওয়া গেছে।

পঞ্চগড়

পঞ্চগড়ে এখনো অনেকে ত্রাণ পায়নি। বুধবার ৫ উপজেলা ও এক পৌরসভার জন্য ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

কে/সি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
মেহেরপুর সদর উপজেলায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার রাজাপুর গ্রামে চঞ্চল মিয়ার ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ওয়াহেদ আলী। সে ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।   মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, সকালে হরিরামপুর গ্রামের নানাবাড়ি থেকে মাছ নিয়ে একটি সাইকেল করে বাড়ি আসছিল ওয়াহেদ। পথে রাজাপুর গ্রামের চঞ্চল মিয়ার ইটভাটার কাছে এলে মাটি বহনকারী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রলি ফেলে পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রলিটি জব্দ করে। ট্রাক্টর চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান  ওসি। জেবি/এসএস
মেহেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া। শনিবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার চৌধুরীবাড়ী কলাবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দায়ে অভিযুক্ত প্রেমিক ইকবালকে পুলিশ আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নিহত তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোন। নিহতের পরিবার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, ২০০৫ সালে পুরানবন্দর এলাকার তাজুল ইসলামের মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয় কলাবাগ এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নূর হোসেনের। তাদের দুইটি মেয়ে সন্তানও রয়েছে। দেড় বছর আগে নূর হোসেনের বাড়ির নির্মাণ কাজের সময় তানিয়ার সঙ্গে টাইলস মিস্ত্রী ইকবাল মিয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। ইকবাল মিয়ার স্ত্রী জর্ডান প্রবাসী। দুই ছেলে-মেয়ে নিয়ে তিনি একই এলাকায় ভাড়া বাসায় থাকেন। পরকীয়া প্রেমের সম্পর্কের সূত্র ধরে ইকবাল মিয়া তানিয়াকে জিম্মি করে বিভিন্ন সময়ে নগদ টাকা আদায় করে। বাড়ির অন্যান্য সদস্যরাও বিষয়টি জানতো। শনিবার রাতে ইকবাল মোবাইল ফোনে তানিয়ার কাছে টাকা চায়। তানিয়া টাকা নেই বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ইকবাল রাত দুইটার দিকে তানিয়ার বাসায় ঢুকে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।   এসময় তানিয়ার গোঙানির শব্দে তার মেয়ে নুসরাত জেগে উঠে ইকবালকে পালিয়ে যেতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ এসে তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে রাতেই পুলিশ ঘাতক ইকবাল মিয়াকে তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করে। বন্দর থানার ওসি মো. আবুল কালাম আরটিভি অনলাইনকে জানান, আটককৃত ইকবালের কাছ থেকে তানিয়ার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে ইকবালের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। জেবি/এসএস
পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন
নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার
পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার চারদিন পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে এক পরিবহন সুপারভাইজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে দশটার দিকে পাঁচ নম্বর ঘাট পন্টুনের পাশের একটি চর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মকবুল হোসেন (৩৭)। তিনি চাঁদপুর সদর উপজেলার লালপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং সোহাগ পরিবহনের সুপারভাইজার। গেলো বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পাটুরিয়া ফেরিঘাটের চার নম্বর ঘাট পন্টুন এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সোহাগ পরিবহন থেকে পদ্মানদীতে পড়ে যান মকবুল। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গেলো বুধবার দুপুরে পদ্মানদীতে পড়ে যান মকবুল। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার পর শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। চারদিন নিখোঁজ থাকার পর রোববার সকালে পাটুরিয়া ফেরিঘাটের পাঁচ নম্বর ঘাট পন্টুন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জেবি/এসএস
নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রংপুরের পীরগাছায় যৌতুক না দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাগরী খাতুন। তিনি ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের হরিদেবপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। নিহতের স্বজনদের বরাত দিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম আরটিভি অনলাইনকে জানান, ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের হরিদেবপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে সাগরী খাতুনের সঙ্গে পীরগাছা উপজেলার কান্দি কাবিলপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রফিকুল ইসলামের তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখের কথা চিন্তা করে দেড় লাখ টাকা যৌতুক দেন আমিনুল ইসলাম। তিনি আরো জানান, সম্প্রতি ব্যবসা করার বাহানা করে স্ত্রী সাগরী ও শ্বশুরকে আরো এক লাখ টাকা যৌতুক দেয়ার জন্য চাপ দেয় রফিকুল। টাকা দিতে অস্বীকার করলে শনিবার রাতের কোনো এক সময় স্বামী রফিকুল ও তার পরিবারের লোকজন সাগরীকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারণা চালায়।  রোববার সকালে নিহতের বাবা এ ঘটনায় পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জেবি/এসএস
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
সাভারে সুতার কারখানায় আগুন
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাড়ি বেপারীপাড়া এলাকায় আটি সুইং থ্রেড নামে একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।  রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়। জানা যায়, দুপুর একটার দিকে ওই কারখানার গোডাউনে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন কারখানার অন্যত্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, কীভাবে কারখানায় আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এসএস 
সাভারে সুতার কারখানায় আগুন
আরও পড়ুন
সুস্থ থাকুন বিয়ের মৌসুমে
আদালতেই দুপুরের খাবার খেলেন খালেদা জিয়া
বাসায় গ্যাস নাই হোটেলে খাবার নাই
খাবার দিতে দেরি করায় স্ত্রীকে গুলি করে হত্যা