
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে নির্মাণাধীন পদ্মা বাঁধ প্রকল্পের চারটি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙ্গন। পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় বাঁধ উপচে পানি প্রবেশ করছে লোকালয়ে।
গেলো কয়েকদিনে এ নদীতে পানি বেড়ে যাওয়ায় তীব্র হয়েছে এর স্রোত। এর ফলে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে ২১৭ কোটি টাকার চলমান পদ্মা বাঁধ প্রকল্পের চারটি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। গেলো মঙ্গলবার রাতে সৃষ্ট ভাঙ্গন স্বেচ্ছাশ্রমে প্রতিরোধের চেষ্টা করেন এলাকাবাসী। তবে এরপর পানি প্রবল বেগে ঢুকছে লোকালয়ে। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ড বা ঠিকাদারি প্রতিষ্ঠান কোন পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ জানান এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, আগামী বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো এক তৃতীয়াংশ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো এক তৃতীয়াংশ কাজ শেষ হয়নি।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছে, বাঁধ রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে প্রবল বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নিম্নাঞ্চল। এতে চরম দুর্ভোগে উপজেলার কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে উপজেলার কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ। সেখানে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ডুবে গেছে ফসলের ক্ষেত, ভেসে গেছে শত শত মাছের খামার।
বন্যা কবলিত এসব এলাকায় দেখা দিয়েছে পানি বাহিত নানা রোগ। বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিস।
এ অবস্থায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার দাবি জানান ভুক্তভোগীরা।
আরকে/এমকে




