
ইয়াবা ও হেরোইন সহ নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান প্রবানকে (২৭) আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়া যায়।
আটক আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে।
এসআই কানাই লাল চক্রবর্তী বলেন, মাদক কেনা-বেচা হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে শহরের টেংগাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। শরীর তল্লাশি করে ১০পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়ায় প্রবানকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রবানের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার (১১ জুলাই) সকালে আদালতে পাঠানো হবে।




