
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মিছিলকে কেন্দ্র করে নোয়াখালীর মাইজদীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক।
বুধবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে এ সংঘর্ষের ঘটনার পর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের রশিদ কলোনির বাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা প্রধান সড়কের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের চলাকালীন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করেন।
এসএস




