
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার দিনবন্ধুর ছেলে দিপক (৩৭)।
ডা. সুহাস রঞ্জন হালদার জানান, দিপক শনিবার (২৬ আগস্ট) হাসপাতালে ভর্তি হন। কিন্তু সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে হাসপাতালে ৫ জনসহ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় খুমেক হাসপাতালে ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন। হাসপাতালে বর্তমানে ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।




