
পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটির কারণে দুই দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দুই দিন এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ ছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। তবে ব্যাংকের সার্ভার জটিলতার কারণে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম বলেন, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকে।




