
পাইকগাছায় জমি নিয়ে বিরোধ নিয়ে বাসাবাড়ির রান্নাঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। একপক্ষ বলছে, প্রতিপক্ষরা আমাদের ফাঁসাতে ঘরে আগুন লাগিয়েছে। অপরপক্ষের পাল্টা দাবি, আমরা জমিতে ঘেরাবেড়া দিতে গেলে প্রতিপক্ষ ঘরে আগুন দিয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১৯ নভেম্বর)। ভোর সাড়ে ৫টায় উপজেলার গদাইপুরে। এ নিয়ে থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, মৃত আলী বক্স মোড়োলের ছেলে কবির মনজরুল ও নজরুল গাজীর ছেলে ছহিল উদ্দীনের সঙ্গে বিশ্বরঞ্জন চৌধুরীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জেরেই অগ্নিসংযোগের পাল্টাপাল্টি অভিযোগ ওঠেছে।
এ বিষয়ে ছহিল উদ্দীন গাজী বলেন, আমার পিতা ও আলী বক্স মোড়ল ক্রয় সুত্রে ৪৪ শতক জমির মালিক। বর্তমানে এস এ ও বর্তমান জরিপ আমাদের নামে রয়েছে। তারা জোর করে আমাদের জমি ভোগদখল করে আসছে। রোববার সকালে আমরা আমাদের জমিতে ঘেরা বেড়া দিতে গেলে প্রতিপক্ষ রান্নাঘরের একপাশে আগুন ধরিয়ে আমাদেরকে ফাঁসাতে চেয়েছে।
পাশ্ববর্তী বাসিন্দা মনোরঞ্জনের স্ত্রী লক্ষ্মী রানী বলেন, বিশ্বরঞ্জন চৌধুরী আমার আত্মীয়। তবু আমি সত্য কথাই বলবো। তারা নিজেরা ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষ কবির, মনজুরুল ও ছহিল উদ্দীনদের ফাঁসানোর চেষ্টা করছে।
জানতে চাইলে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আমার মনেছে এটি সাজানো। তারপরেও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে জানানো যাবে, এটি সাজানো নাকি সত্য ঘটনা।




