
নারায়ণগঞ্জের ফতুল্লায় কৃষ্ণা (৩২) নামের এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ নভেম্বর) রাতে দেওভোগ মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।
কৃষ্ণা ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রি চন্দ্র সেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষ্ণা অপর দুই সহযোগীকে নিয়ে এক পথচারীর কাছ থেকে ছিনতাই করার সময় চিৎকার করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। সেই সঙ্গে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যান। এ সময় তার সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ বলেন, নিহত কৃষ্ণার নামে ফতুল্লা মডেল থানায় আটটি ছিনতাইয়ের মামলা রয়েছে। সে একজন পেশাদার ছিনতাইকারী। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




