
আবারো দাম বেড়েছে পেঁয়াজের। গত দুই দিনে হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১২ থেকে ১৪ টাকা। আমদানিকারকরা বলছেন, ভারত এক দিকে পেঁয়াজ রপ্তানি কমিয়ে দিয়েছে অপর দিকে রপ্তানিকারকরা এলসির বিপরীতে ডলার বাড়িয়ে দিয়েছেন। আর এ কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানিও কমে গেছে।
গত সপ্তাহে এ বন্দর দিয়ে ৪শ ডলারে পেঁয়াজ আমদানি হচ্ছিল। চলতি সপ্তাহে ৫শ ডলার নির্ধারণ করে ভারতীয় রপ্তানিকারকরা। এ দামেই পেঁয়াজ আমদানি করে বাংলাদেশের আমদানিকারকরা। এতে এ বন্দরে পেঁয়াজের পাইকারি বাজারে প্রকার ভেদে প্রতি কেজি ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা।
এতেও থেমে নেই ভারতীয় রপ্তানিকারকরা। আগামী সপ্তাহ থেকে ৭শ ডলারে পেঁয়াজের এলসি করতে বাংলাদেশি পেঁয়াজ আমদানিকারকদের জানিয়ে দেয় ভারতীয় রপ্তানিকারকরা। এরইমধ্যে সে দেশের পাটনা, বিহার, কানপুর, ইন্দর, গুজরাট, রাজস্থান রাজ্য থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। বর্তমান শুধু নাসিক ও বেঙ্গালোর থেকেই পেঁয়াজ রপ্তানি করছে তারা।
সি/




