
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনসহ দলের নেতারা।
এর আগে মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের ওবায়দুল হক কলেজের মাঠে এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে দলের হাজারো নেতাকর্মীরা অংশ নেন।




