
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির কোন আন্দোলনে মানুষ সাড়া দেয় নি, বরং বিএনপিকে মানুষ প্রত্যাখান করেছে। তাদের সকল কর্মসূচি মানুষ প্রত্যাখান করে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভোলায় জেলা আওয়ামী লীগ আয়োজিত কয়েক হাজার নেতাকর্মীসহ মহান বিজয় দিবস ও বিজয় মাসের বর্ণাঢ্য র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তেরে এমন কথা বলেন তিনি। এর আগে র্যালি উদ্বোধন করে নেতাকর্মী নিয়ে পুরো জেলা শহর প্রদক্ষিণ করেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, তিনি ভোলার মানুষের কাছে কৃতজ্ঞ। তারা বার বার তাকে ভোট দিয়ে বিজয় করেন। তিনি ১০ বার নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হন। এবারও তিনি মানুষের ভোটে নির্বাচিত হবেন বলেও আশা করেন। তিনি মহান মুক্তিযুদ্ধোর স্মৃতিচারণ করার সময় বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ দপ্তর সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিম উদ্দিন নাজু, পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ছায়েম, যুগ্ম সম্পাদক আবিদুল আলম, জেলা ছাত্রলীগ সভাপতি নাইহান আহমেদ, জেলা ছাত্র লীগ সম্পাদক মো. হিমেলসহ দলের ও অঙ্গ সংগঠনের নেতা ও ১৩ ইউপি চেয়ারম্যান।




