
এ বছর যশোরে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১২টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, আগামী ১১ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলার ২ হাজার ২৯৭টি কেন্দ্রের ৩ লাখ ৩৩ হাজার ২০১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে (৬-১১) মাস বয়সী শিশু ৩৯ হাজার ৯১১ জন এবং (১২-৫৯) মাস বয়সী শিশু ২ লাখ ৯৩ হাজার ২৯০ জন রয়েছে। এ কাজে নিয়োজিত থাকবে ৫ হাজার ৫৫৮জন কর্মী।
কর্মশালায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. অনুপম কুমার, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।




