
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য-রেখায় দুই বাহিনীর মাঝে এই মিষ্টি বিনিময় হয়।
বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলাম বিএসএফ ক্যাম্প কমান্ডার রাজেশ দেওয়ার হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ ছাড়া হিলি ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, অভিবাসন ও কাস্টমসকে মিষ্টি উপহার দেওয়া হয়।




