
দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী নরসিংদীতে ৪৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর ড্রীম হলিডে পার্কে বীমার দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় গ্রাহকদের মাঝে এই বীমা দাবির টাকা পরিশোধ করা হয়।
ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে কোম্পানীর চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেমসহ কোম্পানীর কর্মকর্তারা।
অনুষ্ঠানে ঢাকা, সিলেট, কুমিল্লা ও নোয়াখালী এরিয়ার প্রায় ৭ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা।
ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, বেসরকারি খাতে প্রথম জীবন বীমা কোম্পানী হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সফলতা ধারাবাহিকভাবে ধরে রাখতে সক্ষম হয়েছি। গ্রাহকের স্বার্থ রক্ষায় আমরা সময়মত বীমা দাবি পরিশোধকে অগ্রাধিকার দিয়ে থাকি।




