
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাগআঁচড়া বাবু মার্কেটের সামনে জনবহুল এলাকা থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।
তবে এ সময় অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম।
তিনি জানান, স্থানীয়রা কালো স্কচটেপ মোড়ানো ককটেল দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে।
কারা কেন ককটেলগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।




