
বড়দিন উপলক্ষে রাঙ্গামাটির বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় বেলুন ও পায়রা উড়িয়ে বড়দিনের দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় বড়দিন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বিলাইছড়ি উপজেলা জোন কমান্ডার লে: কর্নেল রিফায়েত করিম চৌধুরী পি এস সি, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীর উত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, পাংখোয়া পাড়া হেডম্যান এঙলিয়ানা পাংখোয়া প্রমুখ।
আলোচনা সভার পরে বড়দিনের কেক কাটা হয় এবং পাংখোয়া সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এছাড়া বড়দিন উপলক্ষে রাঙ্গামাটি শহরের তবলছড়ি, আসামবস্তী, কাপ্তাই উপজেলাসহ বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করা হয়।




