
সান্তাহারে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটনের সঙ্গে জিআরপি থানার পুলিশ সদস্যদের অন্যায় আচরণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়।
সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে প্রধান সড়কের পাশে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্বদেন সংগঠনের নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন।
মানববন্ধনে বক্তব্য দেন- নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাবেক সভাপতি নবির উদ্দিন, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন ও অন্যান্যরা।
মানববন্ধনকারীরা বলেন- সাংবাদিক শফিক ছোটনকে হেনস্তার ঘটনায় সঠিক তদন্ত করে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। কর্মসূচিতে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে প্রতিবাদ করেন।




