ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক সমিতির সভাপতি আশুতোষ, সম্পাদক মান্নান

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:৫১ এএম
সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক এম এ মান্নান মিয়া

ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আশুতোষ সরকার এবং সাধারণ সম্পাদক সময় টিভির সহযোগী যুগ্ম বার্তা সম্পাদক এম এ মান্নান মিয়া।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যের সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আফজাল হোসেন ২০২৪-২০২৫ সালের কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইভিনিং নিউজের সম্পাদক এবিএম সেলিম আহমেদ, আমার বার্তার সিকদার আবদুস সালাম ও বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি জিএম মাসুদ ঢালী। যুগ্ম সাধারণ সম্পাদক এখন টিভির রিপোর্টার জাহিদ হাসান ও ইভিনিং নিউজের চিফ রিপোর্টার আবু বকর।

কোষাধ্যক্ষ ভিনিউজের বার্তা সম্পাদক মোহাম্মদ জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরটিভির সিনিয়র সহ-সম্পাদক শামীম আহসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাগো নিউজের সালাহ উদ্দিন মাহমুদ, দপ্তর সম্পাদক বিজয় টিভির রিপোর্টার আবুল খায়ের খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কালের কণ্ঠের মঞ্জুরুল করিম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ভোরের কাগজের রিপোর্টার রুমানা জামান ও জনকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির গোলাম রাব্বী।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ আফজাল হোসেন (দৈনিক বাংলা), মামুন ফরাজী (যুগান্তর), সরোয়ার কবির (এবি নিউজ), মোশাররফ হোসেন বাবলু (মানবকণ্ঠ), প্রসূণ আশীষ (সময় টিভি), শামীমা ইয়াসমিন (বাসস), মোসাদ্দেক আল মাহমুদ (বাংলাদেশ বেতার), মাহবুবুর রহমান (ইভিনিং নিউজ), ইসরাফিল হাওলাদার (আমাদের অর্থনীতি)।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছরজু‌ড়ে ২৯০ সাংবাদিক নির্যাতনের শিকার
পেশাগত কাজ করতে গিয়ে বছরজু‌ড়ে ২৯০ জন সাংবা‌দিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি ও বাধার সম্মুখীন হয়েছেন ব‌লে প‌রিসংখ‌্যান প্রকাশ ক‌রে‌ছে আইন ও সা‌লিশ কেন্দ্র (আসক)। রোববার (৩১ ডি‌সেম্বর) রাজধানীর প্রেস ক্লা‌বে বাংলা‌দে‌শের মানবা‌ধিকার প‌রিস্থি‌তি ২০২৩ শীর্ষক এক লিখিত বক্তব্যে আসকের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল এ তথ্য তুলে ধরেন। ফারুক ফয়সাল ব‌লেন, এ বছর ২৯০ জন সাংবাদিক নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন অন্তত ৭৮ জন সংবাদকর্মী। সংবাদ প্রকাশের জের ধরে বাংলা নিউজ২৪.কম জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী দ্বারা লাঞ্ছিত ও পেশাগত দায়িত্ব পালনের সময় বাধা প্রদানের শিকার হয়েছেন ২২ জন সাংবাদিক। সাংবাদিক হত্যার বিচারও হয়নি জানিয়ে প্রতিবেদনে বলা হয়, বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০৪ বারের মতো পেছালো।
বছরজু‌ড়ে ২৯০ সাংবাদিক নির্যাতনের শিকার
বিএফইউজে’র সভাপতি গাজী, মহাসচিব গণি
ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) দ্বি-বার্ষিক নির্বাচনে জয় পেয়েছে গাজী-গণি পরিষদ। নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেলে সর্বমোট ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর প্যানেল হল এম আব্দুল্লাহ ও নূরুল আমিন রোকন পরিষদ। শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে রুহুল আমিন গাজী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ এম. আবদুল্লাহ পেয়েছেন ১৪৭ ভোট। অপরদিকে মহাসচিব পদে কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন ২২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল আমিন রোকন পেয়েছেন ১১২ ভোট। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম মহসিন (১৫৭ ভোট), ওবায়দুর রহমান শাহীন (২১৪) ও মুহাম্মদ খায়রুল বাশার (১৮৮)। সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন এহতেশামুল হক শাওন (১৮৯ ভোট), ড. সাদিকুল ইসলাম স্বপন (১৯৮) ও বাছির জামাল (২১৫)। কোষাধ্যক্ষ হয়েছেন শহীদুল ইসলাম (২১১), সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ (১৮৪), দফতর সম্পাদক মো. আবু বকর (২০৯), প্রচার সম্পাদক মো. শাজাহান সাজু (১৮০)। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহীন হাসনাত (২১৩), মো. মোদাব্বের হোসেন (২০৫), অপর্ণা রায় (১৯৪), মুহাম্মদ আবু হানিফ (১৭২), ম. হামিদুল হক মানিক (১৬০), মীর্জা সেলিম রেজা (১৫৮) ও মো. আব্দুর রাজ্জাক বাচ্চু (১৪৫ ভোট)। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সাংবাদিক কায়কোবাদ মিলন।
বিএফইউজে’র সভাপতি গাজী, মহাসচিব গণি
সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী, সম্পাদক আবু আলী 
পুঁজিবাজার ভিত্তিক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডট নেটের স্পেশাল করেসপন্ডেন্ট গোলাম সামদানী ভূইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী। তারা দুই বছর দায়িত্ব পালন করবেন। গোলাম সামদানী ভূইয়া ভোট পেয়েছেন ৩১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রা‌হিম হো‌সেন অভি পেয়েছেন ২৬ ভোট। আরেক প্রার্থী গোলাম মাইনুল আহসান পে‌য়ে‌ছেন ১৭ ভোট।  আবু আলী ভোট পেয়েছেন ৪৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা নিউজের এস এম এ কালাম পেয়েছেন ২৪টি ভোট।  শুক্রবার পল্ট‌নে সিএমজেএফ নিজস্ব কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। ৮২জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট দেন।  কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সি‌নিয়র রিপোর্টার বাবুল বর্মণ। তিনি পেয়েছেন ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির মেহেদি হাসান আল বাখার পেয়েছেন ২৭ ভোট। ‌ ইব্রা‌হিম হো‌সেন রেজওয়ান বিনাপ্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ম্যা‌সেঞ্জা‌রের সিনিয়র রিপোর্টর মাহফুজুল ইসলাম, পেয়েছেন ৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এন‌টি‌ভি অনলাইনের মোহাম্মদ আনিসুজ্জামান পেয়েছেন ২৫ ভোট।  কমিটির পাঁচজন সদস্যের মধ্যে ‌সব‌চে‌য়ে বে‌শি ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন কাল বেলার জুনায়েদ শিশির, তি‌নি পে‌য়ে‌ছেন ৪৫ ভোট, নয়া দিগ‌ন্তের হামিদ সরকার ৪২ ভোট, রাইজিং বি‌ডি ডটক‌মের এস এম নুরুজ্জামান তানিম ৩৮ ভোট, ৭১ টি‌ভির সুশান্ত সিনহা ৩৭ ভোট এবং ৩৫ ভোট পেয়ে জি‌টি‌ভির তৌহিদুল ইসলাম রানা। সিএমজেএফের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক আবু আলী।  নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য নাসির উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান, শার‌মিন রিনভী, রাজু আহ‌ম্মেদ, মনির হোসেন, মাইনুল হাসান সো‌হেল।
সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী, সম্পাদক আবু আলী 
ডুরার নেতৃত্বে মাসুম-শাহজাহান
সেবাখাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্বে এসেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপনডেন্ট ওবায়দুর মাসুম ও দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। তারা ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।  কমিটিতে সহ-সভাপতি হিসেবে এটিএন বাংলার প্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিফ মাহমুদ শাহ রয়েছে। এছাড়া অর্থ সম্পাদক দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নিলয় মামুন, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আবির হাকিম, দফতর ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন রুবেল, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার জয়শ্রী ভাদুড়ী ও রফিকুল ইসলাম রনি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
ডুরার নেতৃত্বে মাসুম-শাহজাহান
নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ, মার্কিন দূতাবাসের সাধুবাদ
আসন্ন জাতীয় নির্বাচনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিয়ে, অ্যাডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টার নির্বাচনী দায়িত্বপালনকালে নিরাপত্তাবিষয়ক একটি কর্মশালার আয়োজনে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজিআইএম)সাথে অংশীদারিত্ব করেছে।  বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী গুলশানের ইএমকে সেন্টারের কেনেডি হলে অনুষ্ঠিত এই কর্মশালায় ৫০ জনের বেশি স্থানীয় এবং আন্তর্জাতিক সাংবাদিককে সম্ভাব্য সংকটপূর্ণ পরিস্থিতি পার করার প্রয়োজনীয় তথ্য এবং কৌশল সরবরাহ করা হয়।  অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান অতিথি যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি কাউন্সেলর স্টিফেন এফ. ইবেলি বলেন, ‘আপনারা এক মহান পেশায় নিয়োজিত আছেন, এবং সারা বিশ্বে ক্রমবর্ধমানভাবে এটি কঠিনতর এবং আরও বিপজ্জনক পেশা হয়ে উঠছে।’  তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা সর্বত্র তথ্য, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক প্রতিবেদনের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভূমিকা এখন আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ।’  
নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ, মার্কিন দূতাবাসের সাধুবাদ
আরও পড়ুন
‘যে পুলিশ কথা শুনবে না, তারে থানায় রাখমু না’
কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা, আহত ১০
জোর করে মানুষকে শাসন করা যায়, টিকে থাকা যায় না : চিফ হুইপ
বিজয় দিবসে ৫০০ ফুট পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা