
বলিউড মেগাস্টার সালমান খানের ৫৮তম জন্মদিন। ভারতের পাশাপাশি সালমানের জন্মদিন উদযাপন করছে বাংলাদেশে থাকা তার লাখো ভক্ত। এরমধ্যে ‘সালমান খান ফ্যান ক্লাব বাংলাদেশ’ এর ছিল ব্যতিক্রমী আয়োজন।
সালমানের জন্মদিন উপলক্ষে ঢাকা এবং চট্টগ্রামে গরীব, দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, পথ শিশুদের নিয়ে কেক কাটা এবং মাদরাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে এই ফ্যানক্লাব।
বুধবার রাতে ১২টার পর রাজধানী ঢাকার মিরপুরে শীতে কাবু ছিন্নমূলদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। দিনে কেক কেটে ঘটা করে জন্মদিন উদযাপনের পর মিরপুরেরই একটি মাদরাসায় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করে ফ্যান ক্লাবটি। একইভাবে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে পথ শিশুদের নিয়ে কেক কেটে এবং খাবার বিতরণ করে দিনটি পালন করেছে।




