
ব্রাহ্মণবাড়িয়ায় সঙ্গবদ্ধ চোর চক্রের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে গত দুই দিনে তাদেরকে গ্রেপ্তার করেছে।
সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন এলাকার বাড়িতে মানুষ না থাকার সুযোগে তালা ভেঙ্গে এবং গ্রিল কেটে মুল্যবান মালামাল ও স্বর্ণালংকার চুরি করে থাকে। আসামিদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ, নেত্রকোনা, যশোরসহ , দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাদের কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশ্বরোড ও ঢাকার তাতিঁবাজার এলাকা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেন।




