ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের নামফলক ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:১৮ এএম
ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে উদ্বোধনের অপেক্ষায় থাকা ‘সাংস্কৃতিক চর্চাকেন্দ্র’ নামের এক সংগঠনের নামফলক ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাওন খান নেতাকর্মীদের নিয়ে শত শত শিক্ষার্থীর সামনেই সংগঠনটির নামফলক ভেঙে গুড়িয়ে দেন। ওই সংগঠনে কলেজটির বিভিন্ন বর্ষে পড়ুয়া দেড় শতাধিক শিক্ষার্থী গান-কবিতা-বিতর্ক চর্চা করে আসছেন।

কলেজ কর্তৃপক্ষ বলছে, একযুগ ধরে কলেজটির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালাউদ্দীন মর্তুজা শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে কাজ করছেন। প্রতিবছর রবীন্দ্র-নজরুল জয়ন্তী, বর্ষবরণ ও বসন্তবরণ আয়োজনের পাশাপাশি তিনি নিয়মিতভাবে শহীদ মিনার কেন্দ্রীক সংস্কৃতিচর্চায় ব্যস্ত রাখেন শিক্ষার্থীদের। সংস্কৃতিচর্চাকে আরও উদ্বুদ্ধ করতে গত দুই মাস আগে কলেজ কর্তৃপক্ষের সম্মতিতে সালাউদ্দীন মর্তুজাকে আহবায়ক করে ‘সাংস্কৃতিক চর্চাকেন্দ্র’ নাম দিয়ে এর সাংগঠনিক রূপ দেওয়া হয়। বিজ্ঞান ভবনের নিচতলার দুইটি কক্ষ এবং বাদ্যযন্ত্র কেনা ও সাজসজ্জার জন্য দুই দফায় ৭০ হাজার টাকা বরাদ্দ দেন অধ্যক্ষ কল্যাণী ব্যানার্জী।

সোমবার উদ্বোধনের কথা থাকায় দেয়াল খোদাই করে একটি সুদৃশ্য নামফলক সাটানো হয়। আজ দুপুরে ওই নামফলকটি ভেঙে ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুর ১২টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাওন খান নেতাকর্মীদের নিয়ে বিজ্ঞান ভবনের সামনে আসেন। সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের নামফলকটি দেখেই উত্তেজিত হয়ে যান তারা। এ সময় শাওন খানের নির্দেশে তার নেতাকর্মীরা ওই নামফলক ভেঙে গুড়িয়ে দেন। তাদের বলতে শোনা যায়, লেখাপড়ার নামে খবর নাই, আবার গানবাজনা। শিক্ষার্থীদের মাধ্যমে খবর পেয়ে শিক্ষকরা ঘটনাস্থলে আসার পূর্বমুহূর্তে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যান।

জানতে চাইলে সংগঠনটির আহবায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালাউদ্দীন মর্তুজা বলেন, আমরা কয়েকজন মিলে গত একযুগে রক্ত পানি করা পরিশ্রমে, বাধার পর বাধা পেরিয়ে সংগঠনটিকে এই জায়গায় এনেছি। আমাদের উদ্দেশ্য ছিল, এমন একটি মডেল তৈরি করা যা এক সময় দেশের সব কলেজে অনুসরণ করা হবে। এবার যখন চর্চার জন্য কক্ষ পেলাম, বাদ্যযন্ত্র কেনার জন্য বরাদ্দ পেলাম, তখন নামফলক ভেঙে দেওয়ার নামে আবার বাধা এল। জামাত-শিবির যদি এ কাজ করত, কষ্ট পেতাম না।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাওন খান বলেন, ঘটনার সময় আমি কলেজেই অবস্থান করছিলাম। আমি নিজে তো নয়ই, ছাত্রলীগের কোন কর্মীও এতে জড়িত নন। সাধারণ শিক্ষার্থীরাই ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন।

‘সাধারণ শিক্ষার্থীরা কেন এই কাজ করবেন’ জানতে চাইলে শাওন খান বলেন, ফেব্রুয়ারির ১৪ তারিখে কলেজের অধ্যক্ষ কল্যাণী ব্যানার্জী অবসরে যাবেন। ছাত্রলীগের সভাপতি হিসেবে তাকে বলেছিলাম, অবসরে যাওয়ার আগে ছাত্রদের কমনরুম ও কিছু ক্লাসরুমের সাউন্ড সিস্টেম সংস্কার করে দিতে। তিনি বলেছিলেন, সব হিসেব ক্লোজ করে ফেলেছেন, এখন আর কিছু করা সম্ভব নয়। পরে শুনলাম, গান-কবিতা-বিতর্কের জন্য নাকি কক্ষ ও টাকা বরাদ্দ দিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি আমাদের এখনও পর্যন্ত কিছু জানাননি। এরই প্রেক্ষিতে আজ ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা ওই সংগঠনের নামফলক ভেঙে দিয়েছে।

শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ কল্যাণী ব্যানার্জী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শত শত শিক্ষার্থীর সামনেই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাওন খান দলবল নিয়ে এই নামফলক ভেঙেছে। কেন সে এমনটা করল, তা আমরা নিশ্চিত নই। স্থানীয় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা জানিয়েছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, ঘটনা শুনেছি, কিন্তু কেউ আমাদের কাছে অভিযোগ জানায়নি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মরা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরা নদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। সেখানে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।  এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সী একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়। আরটিভি/এফএ/এআর
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় পুকুরে ডুবে সামিয়া আক্তার (৩) ও হামিদা আক্তার (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা মাইজখার গ্রামের সুজন মিয়ার মেয়ে। দুই শিশুর চাচা খোকন মিয়া জানান, মঙ্গলবার সকালের পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সামিয়া ও হামিদা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় ধরে স্বজনরা তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারব। আরটিভি/এফএ/এআর
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে র‍্যাব। উদ্ধার হাওয়া বনকর্মীরা হলেন- ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা গেছে।  র‌্যাব-১৫–এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সকাল ১০টার দিকে জাদিমোরা পাহাড়ে বনে বন বিভাগের হয়ে গাছের চারা রোপণের কাজ করার সময় অস্ত্রের মুখে শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের শিকার শ্রমিকদের পরিবারের কাছে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তাদের উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে হ্নীলার জাদিমোরা পাহাড়ে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে মঙ্গলবার বিকেলে টেকনাফ গহীন পাহাড় থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ করে অস্ত্রধারীরা। অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আরটিভি/এফএ/এআর
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী। এতে মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের বড় অঙ্কের টাকা দেওয়া হবে, যা ফেরত দিতে হবে না। তিনি আরও বলেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও আছে। কখনো শুনেছেন তারা মারামারি করেছে। আমরা মুসলমানরা একদল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি। আপনারা (ইমাম-মুয়াজ্জিনরা) যখন মিথ্যা বিবৃতি দেন তখন আমাদের মন ভেঙে যায়। এতে আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হচ্ছে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দেশ সংস্কারের কাজ করছে। সংস্কার শেষ হলে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা বিদায় নেব। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। প্রতিটি মানুষের অধিকার সমান। অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। আরটিভি/এফএ
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালকও। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত যুবকের নাম শাহিনুল ইসলাম শোয়াইব (২৪)। তিনি উত্তর আধুনগর বেপারি পাড়ার নাজিম উদ্দীনের পুত্র। শোয়াইব চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোয়াইবের বন্ধু মোটরসাইকেলচালক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাংগিয়া আলোরঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র মোহাম্মদ তারেক (২৪)। তিনি উপজেলার বেসরকারি হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলটি দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার বাইরে পড়ে যান। মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী শোয়াইব কক্সবাজার অভিমুখী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। আরটিভি/এফএ
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আরও পড়ুন
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার 
রাজধানীতে সরকারবিরোধী মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
বিয়ে খেতে ঢাকায় এসেছিলেন ছাত্রলীগের সাবেক নেতা, অতঃপর...
হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহমুদুল গ্রেপ্তার