
চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলে আনোয়ারা প্রান্তে ওয়্যার হাউজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রেণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
রোববার (১০ মার্চ) দুপুর ১টা ২৫ মিনিটে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়্যার হাউজে শতাধিক ড্রাম ক্যামিক্যাল ছিল।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ মং সুই নু মার্মা বলেন, টানেল নির্মাণকালীন পুরোনো কিছু বাসায় দুপুর ১টার দিকে এ আগুন লাগে। এ সময় ওই ঘরগুলোতে শতাধিক ড্রাম ক্যামিক্যাল ও ফোম ছিল। পরে আনোয়ারা ফায়ার সার্ভিস, বানৌজা ঈসা খাঁ, বাংলাদেশ নেভী, মেরিন একাডেমিসহ ৭টি ইউনিট ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন কীভাবে লাগলো এখনও তা জানা যায়নি।




