ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মনপুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:০৪ পিএম
ছবি : সংগৃহীত

ভোলার মনপুরায় দুই মৎস্য কর্মকর্তার চাঁদাবাজি ও গণধোলাইয়ের সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার সংবাদ’র সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. মনির হোসেন বাদী হয়ে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা দায়ের করেন। এতে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার মনপুরা উপজেলা প্রতিনিধি মো. মাসুদ পাটওয়ারীকে আসামি করা হয়।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ভোলার মনপুরা উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নে অবরোধকালিন মৎস্য অভিযানের নামে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করতে যায় উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহমুদুল হাসান ও ক্ষেত্র সহকারী মো. মনির হোসেন। জেলেরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এই দুই মৎস্য কর্মকর্তা জেলেদেরকে মারধর করে। এ সময় স্থানীয় এক বিধবা নারী বাধা দিলে তাকেও মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা করে । পরে বিধবা মহিলা ও জেলেদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দুই মৎস্য কর্মকর্তাকে গণ পিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মনপুরা হাসপালাতে চিকিৎসা দেয়। এতে ঘটনার দিন ২ এপ্রিল মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ এনে বিধবা নারী বাদী হয়ে ওই দুই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মনপুরা থানায় অভিযোগ দেন। পরবর্তীতে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টেও ওই বিধবা নারী বাদী হয়ে মামলা করেন।

উক্ত ঘটনায় অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে জাতীয় দৈনিক আমার সংবাদ, দৈনিক যুগান্তর, দৈনিক ভোরের কাগজ, দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক এশিয়াবানী ও আরটিভিসহ দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে “মনপুরায় চাঁদা আদায়কালে দুই মৎস্য কর্মকর্তাকে গণধোলাই” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের জেরে উদ্দেশ্য প্রণোদিতভাবে জেলেদের পাশাপাশি দৈনিক আমার সংবাদ’র মনপুরা উপজেলা প্রতিনিধি মো. মাসুদ পাটওয়ারীকে আসামি করে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. মনির বাদী হয়ে মামলা দায়ের করেন।

সংবাদ প্রকাশের জেরে এই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মনপুরা প্রেস ক্লাব, মনপুরা মফস্বল সাংবাদিক ফোরামসহ সকল সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি দৈনিক আমার সংবাদের মনপুরা প্রতিনিধি মো. মাসুদ পাটওয়ারীকে মামলা থেকে নিঃশর্ত অব্যাহতি দেয়ার আহ্বান জানিয়েছেন।

এব্যাপারে দৈনিক ভোরের কাগজ ও আরটিভি’র মনপুরা প্রতিনিধি সোহাগ মাহামুদ সৈকত বলেন, জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনির স্বীকার হন দুই মৎস্য কর্মকর্তা। থানায় অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে দৈনিক আমার সংবাদ ও আমাদের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মাসুদ পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়। উক্ত মামলায় তীব্র নিন্দা জানাই। পাশাপাশি তার নিঃশর্ত অব্যাহতি কামনা করছি।

মনপুরা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মনপুরা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও মাইটিভি প্রতিনিধি সীমান্ত হেলাল বলেন, সংবাদ প্রকাশের জেরে মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি খুবই দুঃখজনক। উক্ত মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা থেকে নিঃশর্ত অব্যাহতির জন্য আদালতের কাছে আহ্বান জানাচ্ছি।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মরা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরা নদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। সেখানে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।  এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সী একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়। আরটিভি/এফএ/এআর
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় পুকুরে ডুবে সামিয়া আক্তার (৩) ও হামিদা আক্তার (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা মাইজখার গ্রামের সুজন মিয়ার মেয়ে। দুই শিশুর চাচা খোকন মিয়া জানান, মঙ্গলবার সকালের পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সামিয়া ও হামিদা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় ধরে স্বজনরা তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারব। আরটিভি/এফএ/এআর
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে র‍্যাব। উদ্ধার হাওয়া বনকর্মীরা হলেন- ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা গেছে।  র‌্যাব-১৫–এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সকাল ১০টার দিকে জাদিমোরা পাহাড়ে বনে বন বিভাগের হয়ে গাছের চারা রোপণের কাজ করার সময় অস্ত্রের মুখে শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের শিকার শ্রমিকদের পরিবারের কাছে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তাদের উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে হ্নীলার জাদিমোরা পাহাড়ে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে মঙ্গলবার বিকেলে টেকনাফ গহীন পাহাড় থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ করে অস্ত্রধারীরা। অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আরটিভি/এফএ/এআর
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী। এতে মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের বড় অঙ্কের টাকা দেওয়া হবে, যা ফেরত দিতে হবে না। তিনি আরও বলেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও আছে। কখনো শুনেছেন তারা মারামারি করেছে। আমরা মুসলমানরা একদল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি। আপনারা (ইমাম-মুয়াজ্জিনরা) যখন মিথ্যা বিবৃতি দেন তখন আমাদের মন ভেঙে যায়। এতে আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হচ্ছে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দেশ সংস্কারের কাজ করছে। সংস্কার শেষ হলে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা বিদায় নেব। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। প্রতিটি মানুষের অধিকার সমান। অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। আরটিভি/এফএ
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালকও। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত যুবকের নাম শাহিনুল ইসলাম শোয়াইব (২৪)। তিনি উত্তর আধুনগর বেপারি পাড়ার নাজিম উদ্দীনের পুত্র। শোয়াইব চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোয়াইবের বন্ধু মোটরসাইকেলচালক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাংগিয়া আলোরঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র মোহাম্মদ তারেক (২৪)। তিনি উপজেলার বেসরকারি হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলটি দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার বাইরে পড়ে যান। মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী শোয়াইব কক্সবাজার অভিমুখী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। আরটিভি/এফএ
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আরও পড়ুন
১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের