চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মে) দুপুরে চৌডালা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামে বাড়ির পাশে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা চৌডালা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামের দাউদ আলীর ছেলে ফাহিম আলী (৪) ও মফিজুল ইসলামের মেয়ে ফারহানা (৩)।
জানা যায়, বাড়ির পাশে খেলা করছিল ফাহিম ও ফারহানা। এ সময় সবার অজান্তেই পুকুরে পড়ে যায় তারা। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ।
ওসি বলেন, বাড়ির পাশে খেলছিল ২ শিশু। এ সময় পাশে থাকা পুকুরে ডুবে মারা যায়। এ ঘটনায় থানায় ইউডি মামলা করে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।




