
বরিশালে নগরীর সাগরদী এলাকায় এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক হৃদয় নামে এক কিশোরের বিরুদ্ধে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সাগরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ বরিশাল নগরীর নুরিয়া মাধ্যমিক স্কুলের দশম শ্রেণির ছাত্র। হৃদয় একই এলাকার বাসিন্দা আতাউর রহমানের ছেলে।
এ ঘটনায় কোতয়ালি মডেল থানার এসআই সাইদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। তবে হামলাকারীকে পালিয়ে যাওয়া তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
এসএস




