
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ৯টা থেকে ফের চালু হয়েছে। ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকায় আটকে পড়া যানবাহনের চাপ আস্তে আস্তে কমতে শুরু করেছে।
বুধবার রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তাই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মাঝ পদ্মায় ঘন কুয়াশার কারণে ১০টি ফেরি লৌহজং টার্নিং পয়েন্ট থেকে হাজরা পয়েন্ট পর্যন্ত নোঙর করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন আরটিভি অনলাইনকে জানান, ঘন কুয়াশায় ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এমসি/পি




