
পিরোজপুরের নেছারাবাদে ইঁদুর মারার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে পড়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালিতে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মো. ফরিদ (১১) ও মো. রেজাউল (৩৫)। ফরিদ ওই গ্রামের নন্না মিয়ার ও রেজাউল একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মিয়া বলেন, গ্রামের সাত্তার নামে একজন জমিতে ইঁদুর নিধনের জন্য জমির চারদিকে বিদ্যুতের ফাঁদ পাতেন। ফরিদ ও রেজাউল ওইখানে মাছ মারার জন্য যায়। এসময় তারা দুজনেই বিদ্যুতের তারে জড়িয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।
জেবি/পি




