
বিএনপির পরাজিত প্রার্থী কাওছার জামান বাবলার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন রংপুর সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। শনিবার সকালে নগরীর মাহীগঞ্জে বিএনপি প্রার্থীর বাড়ি আসেন এবং শুভেচ্ছা বিনিময় করেন মোস্তফিজার।
রংপুরের উন্নয়নে সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তারা।
এর আগে গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের পরাজিত সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সঙ্গে দেখা করেন মোস্তফা। এসময় তিনি সাবেক মেয়রের কাছে নগরের উন্নয়নে সার্বিক সহযোগিতা চান।
এরপর তিনি সাংবাদিকদের জানান, দল-মত নির্বিশেষে সব মানুষই তার কাছে নিরাপদ। নগরবাসীর আস্থা পূরণে ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন তিনি।
এছাড়া সিটি করপোরেশন পরিচালনার দক্ষতা তার রয়েছে উল্লেখ করে বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা মেয়রের কাছ থেকে কোনো বিশেষ সুবিধা পাবে না। বিধিমালা অনুযায়ী সিটি করপোরেশন পরিচালিত হবে।
জেবি/পি




