
নোয়াখালীর সেনবাগ উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক প্রকাশ মিলনকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) রাতে পৌর শহর পাইলট উচ্চবিদ্যালয় এলাকা থেকে থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। ওমর ফারুক প্রকাশ মিলন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কবিরের বড় ভাই।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ওমর ফারুক মিলনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওমর ফারুক মিলনকে মঙ্গলবার সকালে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হবে।
আরটিভি/এমকে




