
নোয়াখালীর বেগমগঞ্জে ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পৌনে ৪টার দিকে রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান বেগম উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার মো. জাহাঙ্গীরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলের দিকে নিজ বাড়ি থেকে নুরজাহান বেগম ডাক্তার দেখানোর জন্য চৌমুহনী বাজারে যায়। চৌমুহনী পৌরসভার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রেলগেট এলাকায় দিয়ে রাস্তা পার হওয়ার সময় তাকে ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/ এমএ




