
ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে শান্তাকে (৩) হত্যার ঘটনায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার রাজগাতি ইউনিয়নের দক্ষিণ কয়রাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবার নাম নাজিম উদ্দিন।
নান্দাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, দ্বিতীয় স্ত্রী শোভা আক্তারের সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল নাজিম উদ্দিনের।
এরই জের ধরে মঙ্গলবার নিজের মেয়ে শান্তাকে শ্বাসরোধ করে হত্যা করেন নাজিম উদ্দিন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের নানা তাহের উদ্দিন বাদী হয়ে নাজিম উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
জেবি/এমকে




