
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার বড় উঠান এলাকায় প্রবাসীর বাড়িতে ঢুকে চার নারীকে ধর্ষণের ঘটনায় আরো একজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিই)।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে নগরীর কোতোয়ালি মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
তার নাম মো. আব্দুল হান্নান (৪৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, এই নিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
মো.আব্দুল হান্নান ঘটনার মূল পরিকল্পনাকারী বলে তথ্য এসেছে আবু সামা নামে আরেক আসামির জবানবন্দিতে।
মামলার তদন্তকারী (মেট্রো) সন্তোষ কুমার চাকমা বলেন, এর আগে গ্রেপ্তার আবু সামা জবানবন্দিতে জানিয়েছেন হান্নানই মূল পরিকল্পনাকারী। তবে আমরা এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত নই। বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে।
জেবি/এমকে




