
৯৫ বছর বয়সে ভোট দিলেন রাজশাহী বাঘা পৌর এলাকার বৃদ্ধা ছকিনা। ছেলের বৌ সাবিনা খাতুনের কোলে চড়ে ভোট দিতে এসেছিলেন তিনি। পৌরসভার কালিদাসখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
ছকিনা জানান, জীবনে এই বয়সে এসে ভোট দিতে পেরে তিনি আনন্দিত।
তিনি বলেন, এই বয়সে ভোট দিতে পারব এমনটা আশা করিনি। ছকিনার বাড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলিগ্রাম মহল্লায়। স্বামী গফুর মোল্লা। জাতীয় ও স্থানীয় নির্বাচনে কতবার ভোট দিয়েছেন তা বয়সের ভারে জানাতে পারেননি ছকিনা।
বৃদ্ধা ছকিনা বেওয়ার দুই ছেলে সাত মেয়ে। তাদের অনেক আগেই বিয়ে দিয়েছেন। আর হয়তো এভাবে ভোট দেওয়ার সৌভাগ্য আসবে না বলেও হতাশা প্রকাশ করেন তিনি। যে কোন সময় সৃষ্টিকর্তা নিয়ে নিবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী উচ্চবিদ্যালয়ে ভোট দিতে আসেন ছকিনা । এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা তিন হাজার ১৮৭।
এছাড়া চকছাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সলেমান নামের ১০৫ বছর বয়সের এক বৃদ্ধ তার ছেলে বৌ হিরা খাতুনের কোলে চড়ে ভোট দিতে আসেন। এই সময় তিনি বলেন, দীর্ঘ এক যুব পর বাঘা পৌরসভার নির্বাচনে ভোট দিতে পারব এটা ভাবিনী। তবে ভোট দিতে পেরে ভালো লাগছে। এই কেন্দ্রে ভোটার সংথ্যা এক হাজার ৮১১।
এমকে




