
দেশব্যাপী ৫১৬টি সাব-রেজিস্ট্রি অফিসের বৈষম্যের শিকার নকল নবিশদে চাকরি জাতীয় করণের এক দফা দাবিতে চাঁদপুরেও নকল নবিশ এসোসিয়েশনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
রোববার (১৭ নভেম্বর) চাঁদপুর রেজিস্ট্রার অফিসের সামনে এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয় তারা।
এ সময় বক্তব্য রাখেন জেলা নকল নবিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান ও নকল নবিশ মজিবুর রহমানসহ আরও অনেকেই।
তারা বলেন, নকল নবিশদের চাকরি সরকারিকরণ হলে সরকারের নতুন করে কোনো অর্থ অপচয় হবে না। তাই শিগগির তাদের চাকরি সরকারিকরণের দাবি তোলেন তারা।
আরটিভি/এএএ




