
বগুড়ার মালগ্রাম মধ্যপাড়ায় পিংকি (২২) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় তার ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, তিন বছর আগে তার মেয়ে পিংকিকে খান্দার শাহ পাড়ায় রুবেল নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর পিংকিকে মারধর করতো রুবেল। গেলো পাঁচ মাস আগে রুবেলকে তালাক দেয় পিংকি। তালাকের পর থেকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল রুবেল।
পিংকির মা ফাহিমা বেগম জানান, পিংকির ঘরে এসে দেখি তার গলাকাটা মরদেহ বিছানায় পড়ে আছে।
পিংকির সাবেক স্বামী রুবেল বিকেল থেকেই বাড়ির সামনের রাস্তায় ঘোরাফেরা করছিল।
বগুড়া সদর থানা পুলিশের ওসি এমদাদুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার কারণ খুঁজে বের করা হবে। অপরাধীকে আইনের মুখোমুখি করা হবে।
এসএস



