
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছ ৫টি ফেরি।
এছাড়া দৌলতদিয়ায় আরো চারটি এবং পাটুরিয়া ঘাটে আরো আটটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
এদিকে ঘাট এলাকায় আটকা পড়েছে শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের এজিএম নাছির মোহাম্মদ চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, মধ্য রাতের পর থেকেই পদ্মায় কুয়াশা পড়তে থাকে।
সকাল সাড়ে সাতটায় এর ঘনত্ব বেড়ে গেলে নৌ-পথ দৃষ্টির বাইরে চলে যায়। পরে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করা হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পারে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শতাধিক যানবাহন। এর মধ্যে বেশির ভাগই পণ্যবোঝাই ট্রাক রয়েছে।
জেবি/জেএইচ



