
ঢাকার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
হাইওয়ে পুলিশ জানায়, এ অভিযানে প্রায় দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি স্পটেই অভিযান চলমান থাকবে। স্থানীয়দের সহযোগিতা পেলে প্রত্যেকটি জায়গাতেই এ ধরনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা সম্ভব হবে বলেও জানায় পুলিশ।
আরটিভি/এএএ/এস




