ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বোরো উৎপাদন নিয়ে বিপাকে জয়পুরহাটের কৃষকরা

রাশেদুজ্জামান, জয়পুরহাট

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৮, ১১:৩৭ এএম

উত্তরের জেলা জয়পুরহাটে ঘন কুয়াশা আর দিনভর সূর্যের আলো না থাকায় এবার বোরো ধানের বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন জয়পুরহাট জেলার কৃষকরা।

গেলো কয়েকদিনের তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হয়ে গেছে। সেইসঙ্গে দেখা দিয়েছে নানা প্রকারের রোগ বালাই। ফলে বোরো ধানের চারা নিয়ে দেখা দিয়েছে সঙ্কট। এই অবস্থায় বোরো উৎপাদন নিয়ে চরম আশঙ্কায় রয়েছে চাষিরা।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৭২ হাজার ৭৮৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য তিন হাজার ৭১৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। বিএডিসি (বীজ) কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ সরবরাহ করেছে। এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের মধ্যে রয়েছে বিআর-২৮, ২৯, ১৬ ও ৫৪ জাতের ধান, এছাড়াও রয়েছে জিরাশাইল ও মিনিকেট। হাইব্রিড জাতের মধ্যে রয়েছে এসিআই-১, ২, ৩, ৪, ৫, ধানীগোল্ড, হিরা-২, ৫, জাগরণ, ময়না, টিয়া, ধানী, এসএল-৮ ও তেজ।

--------------------------------------------------------
আরও পড়ুন: শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো ৩ নারীর মৃত্যু
--------------------------------------------------------

জেলায় বোরো চাষ সফল করতে স্থানীয় কৃষি বিভাগ এরইমধ্যে সারের বরাদ্দ পেয়েছে। যার মধ্যে রয়েছে ইউরিয়া তিন হাজার ৭০০ মে.টন, টিএসপি ১ হাজার ২০০ মে.টন, এমওপি এক হাজার ৪শ’ ৩৯ মে.টন ও ডিএপি ১ হাজার ৬৪ মে.টন। বোরো চাষে সেচ সুবিধা প্রদানের জন্য ১ হাজার ৮৯৫টি গভীর ও ৯ হাজার ৮৫৪টি অগভীর নলকূপ প্রস্তুত করা হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া গ্রামের কৃষক আব্দুল বারিক বলেন, কয়েকদিনের তীব্র শৈত্যপ্রবাহে আর ঘন কুয়াশায় নষ্টের পথে বীজতলা। দেখা দিয়েছে নানা প্রকার রোগবালাই। এমন বৈরী আবহাওয়ার কারণে বীজতলার চারা নষ্ট হলে বিপাকে পড়বেন জেলার কৃষক।

একই গ্রামের কৃষক সাদেকুল ইসলাম জানান, টানা এক সপ্তাহ ধরে ঘনকুয়াশা আর তীব্র শৈত্যপ্রবাহে ধানের বীজতলায় দেখা দিয়েছে হলদে ধরনের রোগ, যাতে কোনো প্রকার ওষুধ ছিটিয়েও কোনো লাভ হচ্ছে না। এ অবস্থায় কৃষি বিভাগের সহায়তা চাওয়ার পাশাপাশি আসছে মৌসুমে বোরো ধানের চাষ নিয়েও অনেকটা শঙ্কায় রয়েছেন তারা।

কোমর গ্রামের কৃষক মোকলেছুর রহমান নতুন বীজতলা তৈরি করে সবেমাত্র বীজ বপন করেছেন। তিনি আরটিভি অনলাইনকে বলেন যদি বৈরী আবহাওয়ার কারণে চারা না গজায় এবং বীজতলা নষ্ট হয় তাহলে এ মৌসুমে বোরো উৎপাদনে চরম বিপর্যয়ের মুখে পরবেন এ জেলার চাষিরা।

পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট এলাকার মোসলেম উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, ২০ বিঘা জমির জন্য ৩০ কেজি বীজ ফেলেছি। কৃষি অফিসের পরামর্শে পরিচর্যা করায় কোনো অসুবিধা হয়নি।

কালাই উপজেলার দেবখণ্ডা গ্রামের নূরুল মাস্টার ৫০ বিঘা জমির জন্য দুই মণ ও বানদিঘী গ্রামের আনোয়ার হোসেন ২০ বিঘা জমির জন্য দেড় মণ হাইব্রিড ধানের বীজ জমিতে ফেলেছিলেন। শীতের কারণে চারা গজায়নি। আবার নতুন করে বীজ ফেলতে হবে। না হলে চারা কিনতে হবে।

আক্কেলপুর রোয়ার গামের জিয়াউল হক জিয়া আরটিভি অনলাইনকে জানান, ৬০ বিঘা জমির জন্য পর্যায়ক্রমে দুই মণ বীজ ফেলেছিলাম। প্রথম দফায় এক মণ বীজ ফেলেছি কোনো সমস্যা হয়নি। কিন্তু পরের দফায় এক মণ বীজ থেকে কিছু চারা নষ্ট হয়ে পড়েছে।

ক্ষেতলাল উপজেলার দক্ষিণপাড়া গ্রামের চপল হোসেন জানান, ১০ বিঘা জমির জন্য ২০ কেজি বীজ ফেলেছিলাম। এরপর থেকেই শৈত্যপ্রবাহের কারণে কোনো চারা গজায়নি। এখন বোরো ধান উৎপাদনের জন্য চারা কেনা ছাড়া কোনো উপায় দেখছি না।

জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায় আরটিভি অনলাইনকে জানান, প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কবল থেকে বীজতলা রক্ষার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। যাতে করে জেলায় ৭২ হাজার ৭৮৫ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পুরোপুরি পূরণ করা যায়।

আরও পড়ুন:

জেবি/এসএস/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২