
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে ১১টি পদের মধ্যে একটিও পায়নি বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তা ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক পরিষদ। অন্যদিকে পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেও সভাপতি সাধারণ সম্পাদকসহ সবগুলি পদে বিজয়ী হয়েছেন আওয়ামীপন্থি শিক্ষকরা।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামীপন্থি মূল অংশের শিক্ষকদের প্যানেল মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের প্রার্থী অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থি অপর অংশের শিক্ষকদের প্যানেল মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের প্রার্থী সহযোগী অধ্যাপক জহির উদ্দীন আহমেদ বিজয়ী হয়েছেন।
আওয়ামীপন্থি মূল অংশ থেকে অন্যান্য পদে বিজয়ীরা হলেন যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক আসিফ ইকবাল এবং সদস্য ড. তুলসী কুমার দাস, ড. এসএম সাইফুল ইসলাম, প্রভাষক বিশ্বপ্রিয় চক্রবর্তী ও হাম্মাদুল হক।
আওয়ামীপন্থি অপর অংশ থেকে বিজয়ীরা হলেন সহসভাপতি অধ্যাপক আমেনা পারভীন এবং সদস্য অধ্যাপক ড. আখতারুল ইসলাম ও অধ্যাপক ড. কবির হোসেন।
এর আগে সকাল সাড়ে নয়টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষক পছন্দের প্রার্থীদের ভোট দেন।
আরও পড়ুন
জেবি/জেএইচ



